ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির ৩১ কর্মকর্তার উচ্চতর গ্রেড দিয়ে প্রজ্ঞাপন জারি

সাংবাদিক

নির্বাচন কমিশনের (ইসি) ৩১ কর্মকর্তাকে পঞ্চম গ্রেডে উচ্চতর গ্রেড দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসি সচিবালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা এ প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ৪ অক্টোবর থেকে তাঁরা এ গ্রেডের আর্থিক সুবিধা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তারা ৮৬ হাজার টাকা থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা বেতন স্কেলে পঞ্চম গ্রেডের সুবিধা পাবেন। কর্মকর্তারা ২০২৬ সালের ৪ অক্টোবর থেকে উচ্চতর গ্রেড প্রাপ্য হবে। এর আগে ৩ অক্টোবর তাঁদের বর্তমান পদে আট বছর পূর্ণ হয়েছে।চাকরি বেতন ও ভাতাদি আদেশ ২০২৬ এর অনুচ্ছেদ ৬ এর ১ অনুযায়ী তাঁদের এই গ্রেড দেওয়া হয়েছে।

পঞ্চম গ্রেড পাওয়া ৩১ কর্মকর্তা হলেন- মো. জাহাঙ্গীর আলম রাকিব, জিয়াউর রহমান খলিফা, মোহাম্মদ বশির আহমেদ, মুহাম্মদ ফজলুর রহমান, রাজু আহমেদ, মোহাম্মদ রবিউল আলম, মোহা. আ. ছালেক, মোহাম্মদ রেজাউল করিম, আব্দুল লতিফ শেখ, মো. জিয়াউর রহমান, মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, মো. মাহমুদ হাসান, মো. মোতাওয়াক্কিল রহমান, মো. মঞ্জুরুল হাসান, মুহাম্মদ ফয়জুল মোল্লা, ফারাজী বেনজীর আহম্মেদ, মোহাম্মদ আশ্রাফুল আলম, মোহাম্মদ মতিয়ুর রহমান, মোহাম্মদ জাহিদ হোসেন, মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নুরুল হাসান ভূঞা, গোলাম মোস্তফা, মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মো. এনামুল হক, মোহাম্মদ তোফায়েল হোসেন, মো. মোখলেছুর রহমান, মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এবং মোহাম্মদ জিল্লুর রহমান।

তাদের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপপরিচালক, একান্ত সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ আদেশ জ্যেষ্ঠতার সঙ্গে সম্পর্কিত নয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৫০১ Time View