ফরিদগঞ্জে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ
মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ।
শনিবার১৭ই অক্টোবর সকাল ১১টা হইতে তিনি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ গুলো হল ১১নং পূর্ব আলোনিয়া শ্রী,শ্রী কালী মন্দির হরিসভা , ১৫ নং রুপসা উত্তর শ্রী শ্রী দূর্গা মন্দির, রুপসা বাজার সর্বমঙ্গলা দুর্গা মন্দির, ৮ নং পাইকপাড়া দুর্গা মন্দিরসহ পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজার প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় পূজার আয়োজক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
এ সময় লায়ন হারুনুর রশিদের সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফারুক খান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জলিল, ইউনিয়ন যুবদলের সদস্য ছোট ফারুক, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা টেলু, ইউপির সাবেক সদস্য মোঃ জাকির হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, আনোয়ার হোসেন পাটোয়ারী,মোহাম্মদ ইমাম হোসেন প্রমূখ।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মোঃ জাকির হোসেন ফরিদগঞ্জ, চাঁদপুর।


























গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর