ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা জাতীয় পতাকার মর্যাদা রক্ষা সৈনিকদের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হওয়া উচিত: রাষ্ট্রপতি স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত কক্সবাজার রিসোর্টে আগুনের ঘটনায় বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনের মৃত্যু হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

সাংবাদিক

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

আজ শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি ভবন)-এর সেমিনার হলে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সেলিম ফকির। তিনি সমবায়ের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় বিগত ২৫.১০.২০২৫ তারিখে অনুষ্ঠিত ৫৩তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের ওপর বাৎসরিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন, ২০২৫-২০২৬ সমবায় বর্ষের অনিরীক্ষিত হিসাব বিবরণী (জমা-খরচ, আয়-ব্যয় ও উদ্বৃত্তপত্র) বিবেচনা ও অনুমোদন করা হয়। এ ছাড়া সভায় ২০২৪-২০২৫ সমবায় বর্ষের নিরীক্ষা প্রতিবেদন এবং নিরীক্ষকের মন্তব্য অনুযায়ী হিসাব বিবরণী পর্যালোচনা ও অনুমোদন, ২০২৭-২০২৮ সমবায় বর্ষের প্রাক্কলিত বাজেট এবং ২০২৫-২০২৬ সমবায় বর্ষের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। পাশাপাশি ২০২৭-২০২৮ সমবায় বর্ষের জন্য ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং ২০২৪-২০২৫ সমবায় বর্ষের নিরীক্ষা প্রতিবেদনে বর্ণিত নিরীক্ষকের মন্তব্যের বিষয়ে উপনিবন্ধকের বরাবর প্রেরিতব্য পরিপালনপত্র (অডিট সংশোধনী) অনুমোদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ইউনিয়নের উপ-আইনের ধারা ৯ এর উপধারা (খ)-এর [১ ও ৫] এর আলোকে সদস্যপদ অপসারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ইউনিয়নের ওয়েবসাইট ও সফটওয়্যারভিত্তিক অনলাইন কার্যক্রম বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সমবায় সমিতির নিট মুনাফার ওপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ধার্যকৃত কর মওকুফের আবেদন ও রিট পিটিশনের সিদ্ধান্ত গ্রহণ, ইউনিয়নের নামে ঢাকা সিটি করপোরেশন থেকে ভূমি বরাদ্দ পাওয়ার বিষয়ে আলোচনা এবং ইউনিয়নের ভূমি ক্রয়ের জন্য সরকার ও দেশের সফল সমিতিগুলো থেকে অর্থ সহায়তা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউনিয়নের জন্য ডিপিপি প্রকল্প প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক মো. জসিম উদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত ও মো. নজরুল ইসলাম এবং পরিচালক মো. ইকবাল আজম, মো. লতিফুর রহমান মোল্লা, মো. আবুল হোসেন, মো. মনিরুজ্জামান ও মো. ইউসুফ হাওলাদারসহ সারা বাংলাদেশ থেকে আগত সমবায় সমিতির সদস্যবৃন্দ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:২৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৫১৫ Time View