ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামজায় পূর্ণশক্তির লাল-সবুজ

কিংস অ্যারেনার এবিজি স্পোর্টস সিটিতে প্রায় প্রতিদিনই অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকেলেও এই আঙিনায় শ্রীলঙ্কা ম্যাচের প্রস্তুতি নিতে গিয়েছেন ফুটবলাররা। তবে গতকালের অনুশীলনটা ছিল বিশেষ। যার জন্য অপেক্ষা, সেই হামজা দেওয়ান চৌধুরী বিকেলে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন। এদিন সংবাদ মাধ্যম থেকে শুরু করে অনুশীলন দেখতে হাজির হয়েছিলেন অনেক ফুটবলপ্রেমী। সবার মধ্যমণি ছিলেন শেফিল্ড ইউনাইটেডের এ মিডফিল্ডার। হামজাকে পেয়ে উজ্জীবিত পুরো বাংলাদেশ দল। সাফ চ্যাম্পিয়নশিপে আগামীকাল জাতীয় স্টেডিয়ামে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে হামজার অন্তর্ভুক্তিতে চাঙ্গা থমাস ডুলির দল।

দীর্ঘ ভ্রমণ ক্লান্তির পর পরিবার নিয়ে সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হামজা। ভ্রমণ ক্লান্তি আটকাতে পারেনি তাঁকে। ঠিকই বিকেলে দলের সঙ্গে অনুশীলনে নামেন। হামজা হোটেলে ওঠার পরই সবাই তাঁকে স্বাগত জানিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানান ইমতিয়াজ হামিদ সবুজ, ‘অবশ্যই হামজা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। সে ফেরায় আমাদের টিমের প্রত্যেক খেলোয়াড় উজ্জীবিত। আসার পরে তিনি যখন হোটেলে সকালের নাশতা করতে যান, তখন সবাই তাঁকে হাসিমুখে বরণ করে নেন। তিনি সবার সঙ্গে বসে সকালের নাশতা খেয়ে নেন। এবারের সাফটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমাদের ট্রফি জেতার দারুণ সুযোগ। তাঁর অন্তর্ভুক্তি আমাদের দলের শক্তি আরও বৃদ্ধি করেছে। আমাদের খেলোয়াড়রাও চাচ্ছিলেন হামজা চলে আসুক, তাহলে সবার মোটিভটাও পরিবর্তন হবে। শুধু তাই নয়, আমাদের খেলাতেও পরিবর্তন আসবে। আপনারা জানেন তিনি নিজ দায়িত্বে খেলেন এবং যতক্ষণ মাঠে থাকেন, তখন নিজেকে উজাড় করে দেন। তাঁর উপস্থিতিতে সামনের খেলাটা আমরা ভালো করব।’

ক্লাবের বাধ্যবাধকতার কারণে ভুটানের বিপক্ষে ম্যাচে ছিলেন না হামজা চৌধুরী। তবে ইংল্যান্ডে সেদিন বাংলাদেশের খেলা দেখেছিলেন তিনি। বিশেষ করে নাম্বার নাইন পজিশেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে দেখে অবাক হয়েছিলেন হামজা নিজেও। তাই তো গতকাল টিম হোটেলে উঠেই বিশ্বনাথকে প্রশ্ন করেছেন নতুন পজিশনে খেলতে কেমন লেগেছে? হামজার সঙ্গে কথোপকথনের বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান বিশ্বনাথ, ‘হামজা ভাই আমাকে প্রশ্ন করেন নতুন পজিশনে কেমন উপভোগ করছো? আমি বলেছি, ভালো উপভোগ করছি। যতক্ষণ মাঠে ছিলাম, চেষ্টা করেছি। তবে চেষ্টা করেও গোল পাইনি। এটাই আফসোস।’ বিশ্বনাথের কথা শুনে হামজা শুধু মৃদুই হেসেছেন। আর হামজার মতো বিশ্বমানের ফুটবলার যোগ দেওয়ার পর দলের মধ্যে বাড়তি উদ্দীপনা কাজ করছে বলে জানান বিশ্বনাথ। একই সঙ্গে আয়োজক সাফ বাংলাদেশ আর ভারতকে ফাইনালে চায় বলে লঙ্কান কোচ আব্দুল্লাহ আল মুতাইরির মন্তব্যকে আমলে নিচ্ছেন না বিশ্বনাথ, ‘হামজা আসার পর সবাই আরও উজ্জীবিত। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ম্যাচ হবে। আশা করি, আমরা জিতব। আর ওদের কোচ কী বলল, না বলল, তা দেখিনি, শুনিও না। আমরা আমাদের খেলাটা খেলে যেতে চাই। জিততে চাই।’

সেমিফাইনাল নিশ্চিত হলেও দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন না বাংলাদেশ কোচ থমাস ডুলি। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর একাদশে হামজার খেলা নিশ্চিত। সেই হিসেবে জামাল ভূঁইয়া কিংবা কাজেম শাহর মধ্যে যে কোনো একজন বাদ পড়বেন। আর সেন্টার ফরোয়ার্ড হিসেবে বিশ্বনাথই যে কোচের আস্থা, সেটাও স্পষ্ট। হামজা ফেরায় কিছুটা নির্ভার থাকতে পারেন ডুলি। কারণ হোল্ডিং মিডফিল্ডার হলেও হামজা পুরো মাঠ দাপিয়ে বেড়ান। সেই হিসেবে রক্ষণভাগ, মধ্যমাঠ কিংবা আক্রমণভাগের খেলোয়াড়দের ওপর চাপ কমে যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
৫০০ Time View