ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাবনায় গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়েছে ফাইলপত্র পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের হাসিনার এনআইডি বাতিল নয়, লক করা হয়েছিল ড. ইউনূসের নির্দেশে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩ দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২৭৪১ টাকা আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ২৮ জেলায় ককটেল, বাস-ট্রেনে আগুন, চালকের মৃত্যু

পাবনায় গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়েছে ফাইলপত্র

পাবনা সদর উপজেলার দোগাছী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আগুনে ব্যাংকের কক্ষের ভেতরে থাকা কিছু ফাইলপত্র পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে। এ সময় সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে।

গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারে একটি ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশ ও কক্ষের জানালা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে কক্ষের ভেতরে আগুন ধরে যায়।

তিনি বলেন, এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
৫০০ Time View