ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৭ স্থানে সড়ক অবরোধ, বাজছে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ

সাংবাদিক

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে পোড়া গাড়ি, গাছের গুঁড়ি, খুঁটি ও বাঁশ ফেলে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এ অবরোধে বন্ধ হয়ে গেছে যান চলাচল। বিভিন্ন স্থানে মাইকে বাজানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ।

বুধবার ভোর থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুরের রওশনপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধের চিত্র দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করছেন। সড়কের বিভিন্ন স্থানে পোড়া গাড়ি, গাছের গুঁড়ি, খুঁটি, পুলিশের চেকপোস্টের বক্স ও বাঁশ ফেলে ব্যারিকেড তৈরি করা হয়েছে।

অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে।

এদিকে শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে। সকাল থেকেই ভাষণটি বাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অবরোধ ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে, আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত টুঙ্গিপাড়ায় দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি সংসদ সদস্যের বাড়িসহ একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় হামলাকারীদের হাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে।

এসব ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই বুধবার সকাল থেকে সড়কে গাছের গুঁড়ি ও বিভিন্ন সামগ্রী ফেলে অবরোধ শুরু করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৫০৭ Time View