ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা কমছে স্বর্ণের দাম: নেমেছে এক বছরের মধ্যে সর্বনিম্নে প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চান প্রধানমন্ত্রী ফের রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত আগরতলা সীমান্তে আ.লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ার শেলে ছত্রভঙ্গ করল পুলিশ

টানা কমছে স্বর্ণের দাম: নেমেছে এক বছরের মধ্যে সর্বনিম্নে

বিশ্ববাজারে হঠাৎ করে সোনার দাম ২ শতাংশের বেশি কমে যাওয়ায় মূল্যবান এই ধাতুর দর এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কাই মূলত সোনার বাজারে বড় ধরনের চাপ তৈরি করেছে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৪৮৩ ডলার ৫৯ সেন্টে দাঁড়ায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন দর।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, দেশটিতে অক্টোবরে মূল্যস্ফীতি আরও বেড়েছে; ওই মাসে ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে সেপ্টেম্বরে তা বেড়েছিল ০ দশমিক ৫ শতাংশ।

হাই রিজ ফিউচার্সের ধাতব পণ্য লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার জানান, মূল্যস্ফীতির চাপ এখনো ফেডারেল রিজার্ভের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি থাকায় সামনে সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে, যা সোনার দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং সর্বশেষ পিসিই মূল্যস্ফীতির তথ্যও সেই উদ্বেগ প্রশমিত করতে পারেনি।

বাজার বিশ্লেষকদের মতে, সাধারণত সুদের হার বেশি থাকলে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়, কারণ সোনা থেকে কোনো সুদ পাওয়া যায় না; বিপরীতে সুদযুক্ত অন্যান্য সম্পদে বিনিয়োগ করলে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৩১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
৫০০ Time View