ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

উড়ন্ত পিএসজিকে মাটিতে নামিয়ে চেলসির বিশ্বকাপ জয়

সাংবাদিক

নতুন ফরম্যাটের প্রথম ক্লাব বিশ্বকাপ শিরোপা জয় করেছে ইংলিশ ক্লাব চেলসি। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ছুঁয়ে দেখেছে দলটি।

সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। তাই অনেকেই ফাইনালে তাদের পরিষ্কার ফেবারিট হিসেবেই মেনে নিয়েছিল। তবে চেলসি অধিনায়ক হুঙ্কার ছুঁড়ে বলেছিলেন, ‘আমরা রিয়াল মাদ্রিদ নই।’

ফাইনালে সেটাই অক্ষরে অক্ষরে প্রমাণ করল চেলসি। গোল খাওয়া তো দূরে থাক, চেলসি লা প্যারিসিয়েনদের সুযোগই তৈরি করতে দেয়নি। বরং কোল পালমার ও এনজো ফার্নান্দেজের মিডফিল্ড জুটিতে খাবি খেয়েছে পিএসজির মিডফিল্ড ও ফ্রন্টলাইন।

প্রথমার্ধেই ফরাসি ক্লাবটিকে একপ্রকার ম্যাচ থেকে ছিটকে দেয় চেলসি। ম্যাচের ২২ ও ৩০ মিনিটে ইংলিশ মিডফিল্ডার পালমার জোড়া গোল করে ব্লুজদের ম্যাচে চালকের আসনে বসান। আর ৪৩ মিনিটে পালমারের পাসেই দারুণ ফিনিশিংয়ে পিএসজিকেই যেন ‘ফিনিশ’ করে দেন জোয়াও পেদ্রো।

এর আগে ২০২২ সালেও ক্লাব বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল চেলসি। তবে বড় পরিসরে আয়োজিত নতুন ফরম্যাটের টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার মাহাত্ম্য নিশ্চয়ই বেশি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
৭৬৪ Time View