ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাকা-১৭ আসনের ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস ‘স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থীই লড়তে পারবেন’

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

সাংবাদিক

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ দল। তবে চলমান টুর্নামেন্টে অংশ না নিলেও, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। এ খবর নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফিকেশন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলা ৮ দলের সঙ্গে স্বাগতিক ২ দল এবং র‍্যাঙ্কিং থেকে আরও ২ দল সরাসরি সুযোগ পাবে ২০২৮ সালের টুর্নামেন্টে।

সেই অনুযায়ী, এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান আগামী বিশ্বকাপের টিকিট পেয়েছে। আর সুপার এইটের আগে বাদ পড়লেও, স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডও স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে। তাই নিউজিল্যান্ড সুপার এইটে ওঠায়, র‍্যাঙ্কিং থেকে সুযোগ পাবে ৩টি দল। সেই সুযোগে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত দলগুলোর র‍্যাংকিং বিবেচনা করা হবে। যেহেতু ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র‍্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই। ফলে ১০তম, ১১তম ও ১২তম দল হিসেবে এই তিন দেশই সরাসরি সুযোগ পাচ্ছে বিশ্বকাপে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
৭৫১ Time View