ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল! বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৩

দীর্ঘ ১২ বছর পর ঢাকা পলিটেকনিকে ভর্তি পরীক্ষা

মিজানুর রহমান, ডিপিআই ক্যাম্পাস প্রতিনিধি

দীর্ঘ ১২ বছর পর আবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নেয় কয়েক হাজার শিক্ষার্থী।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৩ সালে এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘদিন শিক্ষার্থীদের এসএসসি ফলাফলের ভিত্তিতেই ভর্তি করা হতো। তবে এবার মেধাভিত্তিক নির্বাচন নিশ্চিত করতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করা হয়েছে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের ভিড়ে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছে। সকাল থেকে অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা উত্তেজনা-উদ্দীপনা নিয়ে কেন্দ্রে আসেন।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সাহেলা পারভীন বলেন, “দীর্ঘ বিরতির পর ভর্তি পরীক্ষা আয়োজিত হলেও শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের সহযোগিতা করেছে।”

শিক্ষার্থীরা জানান, প্রতিযোগিতামূলক এই পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৫২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
৮০৫ Time View