ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান।

‘গণতন্ত্র পুনরুদ্ধারে প্রত্যেকটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে’

সাংবাদিক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেকোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের যাত্রায় ফিরে না আসবে, গণতন্ত্রের রেললাইনে চলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি, শহীদ জিয়া ও খালেদা জিয়ার প্রত্যেকটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভার্চুয়ালি এক সভায় যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণকে বাইরে রেখে দলগুলো নিজেরাই কথা বলতে থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে। এতে পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি করতে পারে। গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকি মোকাবিলা করব। জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনও পদ্ধতি অনুসরণ করা যাবে না।

তিনি বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুনভাবে দলকে শক্তিশালী করার চেষ্টা করছি। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, পতিত সরকার মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার ধ্বংস করে দিয়েছিল। জবাবদিহিতা ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল। প্রায় ৩ কোটির বেশি নতুন ভোটারের কেউ ভোট দিতে পারেনি।

তিনি বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে কম-বেশি সবাই একমত হয়েছে। আর কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে। এটি থাকতেই পারে। ঐকমত্যে পৌঁছাতে না পারা বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেয়ার আহ্বান জানাচ্ছি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
৬৭৫ Time View