ঢাকা
,
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ৩ জনের জেল-জরিমানা
আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ক্রেডিট কার্ডে ঋণসীমা বেড়ে ৪০ লাখ টাকা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সৌদি আরবে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে নাশিদ সন্ধ্যা ও ইফতার মাহফিল রিয়াদের আল-বারক পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে
ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ দেলোয়ার হোসেন তালুকদার
বিএনপির নাম ভাঙিয়ে ফসলি জমির মাটি কাটার অভিযোগ: ডালিমের নেতৃত্বে রাতভর ট্রাক-ট্রাক্টরের দৌরাত্ম্য
তরিনোতে ইতালি বিএনপি তরিনো শাখার উদ্যগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের ৫৪ জেলায় আজ সোমবার (১৬ মার্চ) খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রথম দফায় ৬ মাসে ১২০০ কিলোমিটার ও পর্যায়ক্রমে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় সেখানে সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে একযোগে দেশের বাকি ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের পর দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বেলা সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকাল ৫টায় শহরের গোর-এ-শহিদ ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন। সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ট্যাগ :

























