ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আপিলের সময় শেষ, দেশে ফিরলেই শেখ হাসিনার ফাঁসি কার্যকর’

সাংবাদিক

সাজার বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে দণ্ডিত ও পলাতক হওয়ায় তাঁকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের সাজা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া যায় না। সুতরাং দণ্ডিত ও পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার কোনো আইনগত সুযোগ নেই।

একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলাকালে তিনি বিচার মোকাবিলা করতে দেশে আসেননি উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, রায় প্রকাশের পরও তিনি আপিল করেননি। ভবিষ্যতে তাঁর আর আপিল দায়েরের আইনগত সুযোগ নেই।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা নিজে আবেদন করেননি। তাঁর দল বা নেতাকর্মীদের পক্ষ থেকেও আবেদন করা হয়নি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান। এ কারণে পররাষ্ট্রমন্ত্রী যথার্থই বিষয়টিকে হাস্যকর বলেছেন।

শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন—এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো দলিলপত্র পাওয়া যায়নি বলেও জানান আমিনুল ইসলাম। তাঁর ভাষ্য, ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাঁকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।

শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকে ভারত সরকারের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এখন পর্যন্ত শেখ হাসিনা ভারত সরকারের কাছে লিখিতভাবে বাংলাদেশে ফেরত যাওয়ার আবেদন করেছেন বলে তাঁদের জানা নেই।

আমিনুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনার কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশে ফেরার সদিচ্ছা ছিল না। সদিচ্ছা থাকলে মামলা চলাকালে দেশে এসে বিচার মোকাবিলা করতেন এবং রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে দেশে এসে আপিল করতেন।

শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, সত্যিই দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানানো উচিত।

চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনা আত্মীয়স্বজনসহ দেশ ছেড়ে চলে গেলেও দলের অনেক নেতাকর্মীকে বাংলাদেশে রেখে গেছেন। এখন এ ধরনের তৎপরতা চালিয়ে তাঁদের আরও বিপদে ফেলা উচিত হবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
৫১১ Time View