ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সামান্য বেড়ে গেল তেলের দাম

সাংবাদিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এর মধ্যে কয়েক দিনের দরপতনের পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ০০:২১ মিনিটে ব্রেন্ট ক্রুডের নভেম্বরের ফিউচার ২২ সেন্ট বা ০.২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৫৭ ডলারে দাঁড়ায়। এ সময় অক্টোবরের ডব্লিউটিআই ফিউচার ২ সেন্ট বা ০.০২ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৮০ ডলারে ওঠে। অক্টোবরের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে।

অন্যদিকে সবচেয়ে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তির দাম ১৩ সেন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পেজেশকিয়ানও এ সপ্তাহে নিউইয়র্কে থাকার কথা রয়েছে। এর আগে রোববার যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরকে হুমকি দেয়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের দামে এই ঊর্ধ্বগতি সাম্প্রতিক দরপতনের পর স্বাভাবিক ‘শর্ট-কভারিং’ প্রবণতার প্রতিফলন বলে মনে হচ্ছে। কূটনৈতিক তৎপরতার অগ্রগতি বা ব্যর্থতার খবর না আসা পর্যন্ত তেলের দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে বলেও জানান তিনি।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনাও অব্যাহত রয়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা রিয়াদ ও ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার দাবি করেছে। একই সময়ে সৌদি আরবের অনুরোধের পর হুতিদের হামলা নিয়ন্ত্রণে তেহরানের সঙ্গে যোগাযোগ বাড়াতে চীন চাপ দিচ্ছে বলে ইরানের তিনটি সূত্র জানিয়েছে।

হরমুজ প্রণালিতে হামলার পর সৌদি আরামকো বিকল্প রুটে কিছু চালান বন্ধ রাখলেও উপসাগরীয় অঞ্চল দিয়ে তেল রপ্তানি বাড়িয়েছে। ট্যাংকার ট্র্যাকিং তথ্য অনুযায়ী, রোববার সৌদি আরামকো উপসাগরের ভেতরে সাতটি সুপারট্যাংকারে প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তুলেছে।

এদিকে লিবিয়ার ন্যাশনাল অয়েল করপোরেশনের চেয়ারম্যান মাসউদ সুলেমান রয়টার্সকে জানিয়েছেন, দেশটির শরারা তেলক্ষেত্রে উৎপাদন আংশিক কমেছে। তবে এর কারণ তিনি জানাননি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৫০৩ Time View