ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজবাড়ীতে প্রাণ গেল মোটরসাইকেল চালকের সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা আজ ইরানে আজই হামলা হতে পারে, চুক্তির পথও খোলা রাখলেন ট্রাম্প ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের আলাস্কায় নির্বাচনের ফলাফল আটকে দিতে ট্রাম্প প্রশাসনের মামলা চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, বার্সেলোনার আবেগঘন বার্তা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ স্বেচ্ছাসেবী, সবার বাড়ি মাগুরা

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের

সাংবাদিক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। একই রাতে তিনি প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণাও দেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের একটি ফেসবুক আইডি থেকে পরপর দুটি পোস্ট দেওয়া হয়। প্রথম পোস্টে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে।’ এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে লেখা হয়, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’

এদিকে, ওই পোস্টের পর সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত অস্বাভাবিক আচরণ করেছেন বলে জানিয়েছেন ইউএনও শিল্পী রাণী মোদক। তাঁর ভাষ্য, এসিল্যান্ড মানসিকভাবে অসুস্থ ও ট্রমাগ্রস্ত ছিলেন। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস ধরে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন আরিফুর রহমান শান্ত। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরেই বসবাস করছিলেন। তাঁর মানসিক সমস্যা ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

ইউএনও শিল্পী রাণী মোদক জানান, শুক্রবার রাতে তাঁর তিন বছর বয়সী মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে স্ত্রীসহ উপস্থিত ছিলেন এসিল্যান্ড শান্ত। অনুষ্ঠান শেষে তাঁর বাসা থেকে বের হওয়ার পরই ফেসবুকে বিতর্কিত পোস্টগুলো দেওয়া হয়।

ইউএনওর দাবি, এরপর এসিল্যান্ড অস্বাভাবিক আচরণ শুরু করেন। তিনি এক আনসার সদস্যকে মারধর করেন এবং তাঁর তিন বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন। এ ছাড়া রাস্তায় যাঁদের সঙ্গে দেখা হয়েছে, তাঁদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন ইউএনও।

ফেসবুকে পোস্টগুলো নজরে আসার পর জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়াসহ কয়েকজন দ্রুত এসিল্যান্ডের বাসায় যান।

ওসি জানান, পরিস্থিতি বিবেচনায় তাঁর স্ত্রীর পরামর্শে এসিল্যান্ডকে ঘুমের ওষুধ দেওয়া হয়। তবে এতে তিনি শান্ত না হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ইনজেকশন খোঁজা হয়। কিন্তু সেটি স্থানীয়ভাবে পাওয়া যায়নি।

পরে বাসায় তাঁর অস্বাভাবিক আচরণ অব্যাহত থাকায় রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁকে সিলেটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যান।

ফেসবুক পোস্টে নিজের নাম উল্লেখ করার কারণ জানতে চাইলে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, ‘তিনি কেন আমার নাম লিখেছেন, তা আমারও প্রশ্ন। আমি নিজেও বিষয়টি বুঝতে পারছি না।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৪৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
৫৩৬ Time View