ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ২৬ আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজের নাম, আছেন ১১ বাংলাদেশি এবার ২২ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ মাথা ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা ৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪, রেকর্ডবুক তছনছ করলেন সূর্যবংশী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শ্রমিকের মৃত্যুর গুজবে উত্তাল কোনাবাড়ী, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আশুলিয়ায় পিকআপে ভ্যানে আগুন

সাংবাদিক

সাভারের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ভোরে সড়কের পাশে পার্কিং করা একটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মেডলার গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে।

জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম জানান, স্থানীয়দের ফোনে খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে স্থানীয়রা আগুনের প্রাথমিক নিয়ন্ত্রণ ইতোমধ্যে করে ফেলায় বড় কোনো ক্ষতি রোধ করা সম্ভব হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, ভোরে একটি মোটরসাইকেলে থাকা দুজন ব্যক্তি পিকআপে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানিয়ে সাহায্য নেন।

অগ্নিসংযোগে পিকআপটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আবু সায়েম মাসুম বলেন, ‘স্থানীয়দের দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৩৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
১০৯২ Time View