ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লো আরও ৫ বছর

সাংবাদিক

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে রাশিয়ার ওপর নতুন ও বিস্তৃত নিষেধাজ্ঞা, শুল্ক এবং অন্যান্য বিধিনিষেধ আরোপ সংক্রান্ত আইনে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ শীর্ষক বিলে সই করে তা আইনে পরিণত করেছেন। নতুন আইনের আওতায় ইরানের জ্বালানি খাতের সঙ্গে নির্দিষ্ট বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত বিদেশি কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এর মধ্যে ইরানের পেট্রোলিয়াম ক্রয়, পরিবহন, অর্থায়ন ও বীমার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট পেট্রোলিয়াম প্রকল্পে বিনিয়োগকারীরা রয়েছেন।

ওয়াশিংটনের এ নতুন বিধিনিষেধের কঠোর সমালোচনা করে এটিকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলেছে ইরান। ট্রাম্প প্রশাসন এ আইনের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ধনকুবেরদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। রুশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও আনা হয়েছে এর আওতায়। নতুন মার্কিন নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানকে আরও কঠিন করবে বলে জানিয়েছেন রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৫০৬ Time View