ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওবায়দুল কাদেরের ভাই ও ভাতিজা গ্রেপ্তার ‘সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে’ শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা দুই ব্যাংকে ৪০৭ কোটি টাকার ঋণখেলাপি অনন্ত জলিল/কারখানা বিক্রি করে ঋণ শোধের প্রতিশ্রুতি ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ সত্য ও মানবতার পথ দেখায় দেশের আলেম সমাজ: রাষ্ট্রপতি বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী সাফে প্রথমবার আসছে ভিএআর, পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ইরানের সঙ্গে চুক্তির দরকার নেই, তাদের বিপুল অর্থ আর প্রণালি আমাদের দখলে

ওবায়দুল কাদেরের ভাই ও ভাতিজা গ্রেপ্তার

সাংবাদিক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তার ছেলে শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে, তার ছেলে শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:২৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
৫০২ Time View