ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৭ কোটি টাকা, মন্ত্রীর দুঃখ প্রকাশ /মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বরখাস্ত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের সশ্রম কারাদণ্ড সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব ২০২৭ সালের ৬ জুনের মধ্যে শেষ হবে স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম ফুটপাতে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া নওগাঁয় চতুর্থ দিনের মতো বাস-অটোরিকশা বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা খামারবাড়িতে ডিএইর তিন কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প লাল-সবুজে নতুনের জয়গান/ ফিফা আসিয়ান কাপে চার ফুটবলারের অভিষেক

খামারবাড়িতে ডিএইর তিন কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার

সাংবাদিক

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তিন কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে রাজধানীর খামারবাড়িতে পোস্টার লাগানো হয়েছে। বুধবার ভোরে ডিএইর প্রধান কার্যালয়ের আশপাশের বিভিন্ন দেয়াল ও পিলারে এসব পোস্টার সাঁটানো হয়। পোস্টারে তিন কর্মকর্তার ছবি ব্যবহার করা হয়েছে।

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সকাল সাড়ে ১১টার দিকে কে বা কারা পোস্টারগুলো তুলে নিয়ে যায়। এর আগে ডিএইর প্রবেশপথ, মেট্রো স্টেশন থেকে অধিদপ্তরের প্রধান ফটক পর্যন্ত বিভিন্ন দেয়াল ও পিলারে পোস্টারগুলো দেখা যায়।

ডিএই সূত্রে জানা গেছে, পোস্টারে ছবি থাকা তিন কর্মকর্তার মধ্যে একজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অন্য দুজনের রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।

পোস্টারে ছবি থাকা এক কর্মকর্তা সমকালকে বলেন, তিনি সরকারি চাকরি করেন এবং তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। সরকার যে নির্দেশনা দেয়, তিনি তা পালন করেন। সরকার যেখানে বদলি করবে, সেখানেই যাবেন। তবে তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে ছবি ব্যবহার করে পোস্টার লাগানোকে তিনি ন্যক্কারজনক বলে মন্তব্য করেন।

ডিএইর কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিদপ্তরে বদলি ও পদায়ন নিয়ে নানা ধরনের তৎপরতা শুরু হয়। আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত অনেক কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। একই সময়ে বিএনপি ও জামায়াতপন্থী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে বলে তারা জানান।

কর্মকর্তাদের একটি অংশের অভিযোগ, গুরুত্বপূর্ণ পদে পদায়নকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। খালি হওয়া পদে বসানোর জন্য কর্মকর্তাদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

কর্মকর্তারা আরও বলেন, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) পরিবর্তনের জন্যও একটি পক্ষ তৎপর। সরকার পতনের পর ১২ জন প্রকল্প পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সরানোর জন্যও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তাদের অভিযোগ। তাদের দাবি, এ প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে এখন কিছু কর্মকর্তাকে লক্ষ্য করে বাইরে পোস্টার লাগানো হচ্ছে।

পোস্টারে ছবি থাকা ওই কর্মকর্তা বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু এভাবে ছবি দিয়ে কাউকে ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে চিহ্নিত করে রাস্তায় পোস্টার লাগিয়ে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫০৫ Time View