ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মহাসড়কে আগুন দিয়ে শ্রমিকদের অবরোধ

সাংবাদিক

গাজীপুরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে তারা মহাসড়ক অবরোধ করেন। এ সময় কারখানার বর্জ্য মহাসড়কে এনে তাতে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা।

অবরোধের কারণে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অটোরিকশা ও মোটরসাইকেলসহ কোনো ধরনের যানবাহন চলতে দিচ্ছিলেন না আন্দোলনকারীরা। এ সময় তাদের কয়েকজনকে মহাসড়কে ক্রিকেট খেলতেও দেখা যায়।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহের চেষ্টা করেন সেখানে উপস্থিত সাংবাদিকেরা। তবে শ্রমিকেরা তাদের বাধা দেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার সকাল আটটার কিছু আগে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে কোনো ধরনের সংঘাত ছাড়াই তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান পুলিশ সুপার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৫২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
৫০৯ Time View