ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মন্ত্রিসভার বৈঠক/ ভ্যাট রিটার্নে আবারও মাসিক ব্যবস্থা চাঁদাবাজি, দখল নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে আইনশৃঙ্খলা বেহাল: জামায়াত গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্র পুনঃনির্মাণে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্তের প্রতিবাদে পাঁচলাইশ থানা জাসাসের বিক্ষোভ ও প্রতিবাদ সভা মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা। ভাওয়ালগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ১ মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্র পুনঃনির্মাণে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

সাংবাদিক

মিরপুরে দুর্বৃত্তদের গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্য কেন্দ্র পুনঃনির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান সোমবার ক্ষতিগ্রস্ত হাসপাতালটি পরিদর্শনে গিয়ে অনুদানের ঘোষণা দেন।

বিরোধীদলীয় নেতা বলেছেন, প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ নয়। প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে আরও সহযোগিতা করা হবে।

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেছেন, সরকারি দলের আশ্রয়- প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা উচিত।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে তিনি উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেছেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে। আর কেউ যাতে অপকর্ম করতে না পারে, সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।

ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখেন। রাড্ডা এমসিএইচ-এফপি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। প্রসূতি মায়ের সেবা এবং শিশুদের টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে সহায়তা প্রয়োজন হলে, তা দেওয়ার আশ্বাস দেন। ভাঙচুর লুটপাটে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালুতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেন, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫১৩ Time View