ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত রাজধানীর ওয়ারী এলাকায় ৯৩ পিস ইয়াবা ও ৪৬ পুরিয়া হেরোইন’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩ পোশাক কারখানায় ঢুকে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা পাসপোর্ট সেবা ভিনদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবি জানিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি প্রদান চুল ঝরে পড়া রোধে নারকেল তেলে মেশান ২ উপাদান রায়পুরে আগুনে পুড়ল ১১ ঘর ও ৬ দোকান! দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টারের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

সাংবাদিক

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনার পর ১৮ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত যাত্রী আব্দুল্লাহ জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। চালকের অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে তার ধারণা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। অন্য যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
৫০৯ Time View