ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাংবাদিক

গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থায়ন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে সাবেক স্বাস্থ্যসচিব মো. সিরাজুল হক খান, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। একই সঙ্গে তাঁদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের লেনদেনও তদন্ত করা হচ্ছে।

এনবিআরের একটি গোয়েন্দা ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রাথমিক গোয়েন্দা তথ্যে এসব ব্যক্তির আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। এ কারণে তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে আর্থিক লেনদেনের তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও তদন্তের আওতায় আনা হয়েছে।

ব্যাংক হিসাব অবরুদ্ধ হওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাতুন নাহার রয়েছেন। এ ছাড়া গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় সরকারের সাবেক জনপ্রতিনিধিরাও এ তালিকায় রয়েছেন।

তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল ও সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথও রয়েছেন তালিকায়।

এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছার ব্যাংক হিসাবও অবরুদ্ধ ও তদন্তের আওতায় রয়েছে। রিফাতুল আলম মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের ছেলে।

এর আগে ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন মো. কাবির মিয়া। কামরুজ্জামান ভূঁইয়া লুটুল গ্রেপ্তার হন ২০২৫ সালে।

সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খানকে গত ১৯ নভেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনের সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিট যৌথভাবে এসব ব্যক্তির আর্থিক লেনদেন যাচাই করছে। ইউনিটগুলো হলো কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ভ্যাট গোয়েন্দা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথির সঙ্গে তাঁদের আয়-ব্যয়ের হিসাব, ব্যাংক লেনদেন ও এমএফএসের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আয়ের উৎসও খতিয়ে দেখছেন কর্মকর্তারা।

গোয়েন্দা দলের এক সদস্য জানান, ব্যাংক হিসাবের পাশাপাশি বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার হিসাবও জব্দ করা হয়েছে। এসব মাধ্যমে হওয়া লেনদেনের তথ্য বিশ্লেষণ করে অর্থের উৎস ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে অনুসন্ধান চলছে।

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সড়ক অবরোধের পাশাপাশি বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও পারিবারিক প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করে সরকার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:২৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
৫০২ Time View