ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আত্মঘাতী গোলসহ পাকিস্তানের জালে ৪ গোল থাইল্যান্ডের শুল্কমুক্ত সুবিধায় কাপড় আমদানি করে ৯৮ কোটি টাকার রাজস্ব ফাঁকি আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী ২৮০-৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে: ডিসি হারুন ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ৪০ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম আসছে পুলিশের নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি স্কুল-কলেজে, সাপ্তাহিক ছুটিতে হচ্ছে ৭ দিন

গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ পেলেন বিপিএম-সেবা পদক

সাংবাদিক

মনিরুজ্জমান শেখ জুয়েল, গোপালগঞ্জ প্রতিনিধি:- পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা পদক পেয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবিবুল্লাহর হাতে বিপিএম-সেবা পদক তুলে দেন। পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনে পেশাগত নিষ্ঠা, দক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনি এ পদকে ভূষিত হন। পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় সংশ্লিষ্টরা বলেন, এ অর্জন গোপালগঞ্জ জেলা পুলিশের জন্য গৌরব ও সম্মানের। একই সঙ্গে এটি জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠা, দক্ষতা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে উৎসাহিত করবে। পুলিশের পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এইর পদক প্রদান করা হয়।

মো: হাবিবুল্লাহ এ পদকপ্রাপ্তি তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, বিপিএম-সেবা পদক অর্জন আমার একার সাফল্য নয়; এটি গোপালগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই রাষ্ট্রীয় সম্মাননা আমাদের দায়িত্ব ও কর্তব্য আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জন এবং জনসেবার মানোন্নয়নে গোপালগঞ্জ জেলা পুলিশ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাবে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ ১৭ জন পুলিশ সদস্য এ পদক পেয়েছেন। এর আগে ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়েছে।

এর মধ্যে ১২ জন পেয়েছেন বিপিএম, ১৮ জন বিপিএম-সেবা, ১৮ জন পিপিএম এবং ৪৪ জন পিপিএম-সেবা। গোপালগঞ্জ পুলিশ সুপারের এই অর্জনে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের জন্যও এটি একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা ও নিষ্ঠার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং জনসেবায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে জেলা পুলিশ। সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রীয় এ স্বীকৃতি বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।

কর্তব্যের প্রতি নিষ্ঠা, দায়িত্ব পালনে পেশাদারিত্ব এবং জনসেবার অঙ্গীকার—এসবের স্বীকৃতি হিসেবেই গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর অর্জনের মুকুটে যুক্ত হলো বিপিএম-সেবা পদকের নতুন পালক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০৯ Time View