ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনলাইন জুয়ার অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছে স্থানীয় বিকাশ এজেন্ট; ক্ষুব্ধ এলাকাবাসী।। জিয়ানগরের বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল জব্দ দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের যোগদান বাংলা গানের জনপ্রিয় শিল্পী মনির খানের জন্মদিন আজ বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় করনীয় – আবদুস সাত্তার দুলাল প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই সভাপতির সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে গৃহবধূ মিম হত্যা মামলার প্রধান আসামি স্বামী আল আমিন বরিশাল থেকে গ্রেপ্তার। হত্যাচেষ্টা মামলায় কলিমউল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন, শুনানি বৃহস্পতিবার প্রায় ১৫ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে নেত্রকোণার পূর্বধলা পৌরসভা

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি

সাংবাদিক

চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রেস উইং সূত্র এ তথ্য জানিয়েছে।

শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, তার চিকিৎসকরা, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে সঙ্গে যাচ্ছেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বিমানবন্দরে তাকে বিদায় জানান।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকের পরামর্শক্রমে ফলোআপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।

চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে জানায় প্রেস উইং।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৪৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
৬৮২ Time View