ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস ‘স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থীই লড়তে পারবেন’ রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর ইউপি নির্বাচন: জামানত বাড়ছে ৫ গুণ, ভোট বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে মন্ত্রী আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ভোটারের এনআইডি ও মোবাইল নম্বর নিতে পারবেন না প্রার্থীরা মৌখিকে নম্বর বাড়ছে, লিখিত পরীক্ষায় পাস নম্বর কমছে

জাপানের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

সাংবাদিক

জুনিয়র এশিয়া কাপ হকিতে সেরা তিনে থাকলেই মিলবে জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ। সেই লক্ষ্যেই এগোচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। কিন্তু কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

চীনের মোকি শহরে আজ অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে শুরতে ভালো করলেও গোলের দেখা পায়নি। ২৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে জাপানকে এগিয়ে দেন ইয়োশিরো হিরাই। শেষ কোয়ার্টারের ৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোমোকা সুজুকি।

এর আগে চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত খেলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের হেড কোচ আরিফ আলী এখনো বিশ্বকাপের আশা পুরোপুরি ছাড়ছেন না। ১২ সেপ্টেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ম্যাচে হারা দলের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে জায়গা পাওয়ার পথ অবশ্য এখন টুর্নামেন্টের চূড়ান্ত অবস্থান ও এশিয়ার কোটা নির্ধারণের ওপর নির্ভর করছে।

জাপানের বিপক্ষে ম্যাচের পর আরিফ বলেছেন, ‘বাইরে থেকে দেখলে মনে হতে পারে ম্যাচটি একতরফা ছিল। কিন্তু আমরা আজ জাপানের বিপক্ষে ম্যাচটা দারুণভাবে লড়েছি। মেয়েদের নিয়ে আমি সত্যিই গর্বিত। তারা খুব ভালো খেলেছে এবং শেষ সেকেন্ড পর্যন্ত লড়াই করেছে। আমরা ম্যাচে সমতা ফেরানোর সুযোগ তৈরি করেছিলাম, এমনকি এগিয়েও যেতে পারতাম। দুর্ভাগ্যজনকভাবে গোল করতে পারিনি। তবে মেয়েদের নিয়ে আমি সত্যিই গর্বিত। শুধু আফসোস, গোলটা আসেনি।’

জাপানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট আরিফ আরও বলেন, ‘আমরা জাপানকে দেখিয়ে দিয়েছি আমরা কী করতে পারি। জুনিয়র এশিয়া কাপের সবাইকেও আমরা দেখাতে পেরেছি, বাংলাদেশ কী করতে পারে।’

২০২৭ নারী জুনিয়র হকি বিশ্বকাপে এশিয়া মহাদেশ থেকে মূলত ৪টি দল অংশ নেবে, তবে এশিয়ার কোনো দেশ আয়োজক হলে মোট ৫টি দল খেলার সুযোগ পাবে। আরিফ রয়েছেন সেই আশায়, ‘সাধারণত চারটি দল থাকে। তবে এশিয়ায় কোনো দেশ স্বাগতিক হলে আমরা একটি অতিরিক্ত জায়গা পেতে পারি। কিন্তু এখনো স্বাগতিক ঠিক হয়নি। স্বাগতিক নিশ্চিত হলে তারা জানাবে কতটি দলকে আয়োজন করতে পারবে। গতবার ছয় থেকে সাতটি দল খেলেছিল। তাই আশা করছি, এশিয়ার জন্য আরও একটি জায়গা থাকবে। বাংলাদেশের হকির জন্য সেটি দারুণ হবে।’

শেষ ম্যাচটি জিতে টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে চান বাংলাদেশের কোচ। আরিফ বলেন, ‘আমরা অবশ্যই সেটাই আশা করছি। টুর্নামেন্টটা শক্তভাবে শেষ করতে চাই। এখন ভালোভাবে রিকভার করে পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
৫০২ Time View