ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

জাবির দর্শন এলামনাই এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর শাহরিয়ার, সাধারণ সম্পাদক রাসেল

সাংবাদিক

জাবি প্রতিনিধি।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন এলামনাই এসোসিয়েশনের সভাপতি হিসেবে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে মতলুবর রহমান রাসেল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে তিনটায় দর্শন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সভায় কাউন্সিলের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তারা নির্বাচিত হন। এর আগে সকালে দর্শন এলামনাই এসোসিয়েশনের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী অনুষ্ঠানের এক পর্যায়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার দর্শন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে মতলুবর রহমান রাসেল একই বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমান পূবালী ব্যাংকে কর্মরত আছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমরা যারা সাবেক শিক্ষার্থী আছি বিভাগের প্রতি তাদের কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই দর্শন বিভাগকে নিয়ে আমার কিছু পরিকল্পনা ছিল। আশাকরি সেই পরিকল্পনা আমি এখন বাস্তবায়ন করতে পারবো। এজন্য আমি সকলের সহযোগিতা প্রত্যাশী।

সাধারণ সম্পাদক মতলুবর রহমান রাসেল বলেন, অনেকেই মনে করেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা অন্যদের চেয়ে পিছিয়ে। কিন্তু আমরা এই ধারণা ভুল প্রমাণিত করতে চাই। আমরা এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে বিভাগের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মুনীর হোসেন তালুকদার, অধ্যাপক তারেক চৌধুরী, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, সহযোগী অধ্যাপক আবদুছ ছাত্তার জয় প্রমুখ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
৮৭৪ Time View