ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর, পূর্ণাঙ্গ রায় প্রকাশ তাজমিনের পোশাক যাচ্ছে ডিএনএ ল্যাবে, ফরেনসিকে মোবাইল ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত পুরান ঢাকায় আগুন ছড়াল আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট শূণ্য হওয়া সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ইসির টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার নড়াইলে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির। তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাংবাদিক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সঙ্গে ছিলেন সেকেন্ড সেক্রেটারি মিস কেট ওয়ার্ড।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে জামায়াতের আমির ও ব্রিটিশ হাইকমিশনার আন্তরিকতাপূর্ণ পরিবেশে কুশলবিনিময় করেন, মিস সারাহ কুক জামায়াত আমীরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এ সময় তারা ডাকসু নির্বাচন, বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন।

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৫২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
৮২১ Time View