ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পটুয়াখালী সদর প্রতিনিধি  পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ শ্রমজীবী-কর্মজীবী মানুষই দেশের প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ গঠন: সভাপতি বাবুল, সম্পাদক মাসুদ ফুলবাড়ীতে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ জব্দ। মালয়েশিয়ার অনথিভুক্ত অভিবাসীদের সাধারন ক্ষমা 2.0 চালু।১ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত দেশে ফিরে যাওয়ার সুযোগ। “আল কুরআনের উপর পর্যালোচনা” কুরআন বিতরণ ও সেমিনার কর্মসূচি ‘২৬ অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে ৪৯ জন নির্বাচিত বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

সাংবাদিক

জাহাঙ্গীর হুসাইন।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,আমার জীবন,চিন্তা-চেতনা,অনুভূতি সবই আল্লাহর জন্য। সব কিছুর মালিক আল্লাহ। সব কিছু আল্লাহর নিয়ম-বিধিতে চলবে,এটাই চিরন্তন বাস্তবতা।আর শপথের মাধ্যমে আমাদের জীবনকে সেই মহান সত্তার কাছে সোপর্দ করেছি।মহান আল্লাহর নির্দেশের বাইরে যাওয়া যাবেনা।
তিনি আজ দুপুর ১২টায় বাংলাদেশ- চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত বিশেষ সদস্য (রুকন)সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড.রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের নায়েবে আমীর আ.রহমান মুসা,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত। দারসুল কুরআন পেশ করেন ড.মাওলানা আবুল কালাম আজাদ বাশার।

মিয়া গোলাম পরওয়ার বলেন আমরা ইতিহাসের বিশেষ একটি সময় অতিবাহিত করছি।ঢাকা মহানগরী উত্তরের সকল জনশক্তিকে ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের আহবান জানিয়ে তিনি বলেন, আমাদেরকে ত্রয়োদশ নির্বাচনে কাংখিত ফলাফল অর্জন করতে হবে। শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাংখিত পরিবেশ সবার চাওয়া-পাওয়া।জাতীয় সমাবেশ হলো তার ট্রানিংপয়েন্ট। তার সফল বাস্তবায়নে এখন থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে।সমাবেশে ১০ হাজার পুরুষ ও মহিলা রুকন অংশ গ্রহণ করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:১৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
৭৩৭ Time View