ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের ইরান, চীন ও রাশিয়া ইস্যুতে ট্রাম্পের একের পর এক ‘ধাক্কা’ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ লাওসকে ৪-০ গোলে হারিয়ে হংকংয়ের দারুণ শুরু ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৪৪৯ মামলা জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত মিলে সিদ্ধান্ত নেবে, আশা যুক্তরাষ্ট্রের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ

সাংবাদিক

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি মতিয়র রহমান ডিজেল, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি মতিয়র রহমান ডিজেল বলেন, ‘কোনো অপশক্তি আমাদের ঐক্যবদ্ধতাকে ভাঙতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’

তিনি বলেন, জিসাস প্রতিষ্ঠার পর থেকে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের নেতাকর্মীরা ভবিষ্যতেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে কাজ করে যাবেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫১২ Time View