ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী উত্তপ্ত গোপালগঞ্জ, চলছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন

সাংবাদিক

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জনের মধ্যে তাঁকে ফেসবুক লাইভে এসে নিজের জীবিত থাকার প্রমাণ দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২৭ নভেম্বর) একটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের প্রতিবেদন নিজের ফেসবুক পাতায় শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা ….

ওই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আনুষ্ঠানিক ফেসবুক পাতা থেকে একটি অডিও প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, অডিওটি অন্তত এক বছর আগে থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়েছে। তবে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান শেখ হাসিনা—সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী ও পলাতক সন্ত্রাসী। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে হাতকড়া পরিয়ে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দেশে ফিরতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
৫০১ Time View