ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ সিরাজগঞ্জে ছুরিকাঘাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতভর তাণ্ডব ২১ জেলায়: বাস-ট্রেন-প্রতিষ্ঠানে আগুন, নিহত ৪ রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে দুর্বৃত্তদের আগুন কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলেন ইউএনও।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:– ঠাকুরগাঁওয়ের হরিপুরে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী শিশু বীথি আকতার (৭)কে  হুইলচেয়ার দিলেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) চন্দন কর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় হরিপুর উপজেলা পরিষদ চত্বরে শিশুটির হাতে হুইলচেয়ারটি তুলে দেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সোহাগ রানা, মৎস কর্মকর্তা রাকিবুল ইসলাম ও বীথির বাবা বিপুল হোসেন। বিপুল উপজেলার সদর ইউনিয়নের মশানগাঁও গ্রামের বাসিন্দা।  জানা গেছে, জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী বীথি আকতারের চলাফেরায় এতদিন অনেক কষ্ট হতো।

আর্থিক অসচ্ছলতার কারণে তার বাবা-মা  মেয়েটির জন্য একটি হুইলচেয়ার কিনে দিতে পারেন নি। কিছুদিন আগে বিথীর বাবা ইউএনওর কাছে একটি হুইলচেয়ারের জন্য আবেদন করেন। হুইলচেয়ারটি পেয়ে শিশুটির পরিবার অনেক আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর বলেন, শিশুটির বাবার আবেদনের প্রেক্ষিতে তাকে হুইলচেয়ার দেয়া হলো।

ইতোপূর্বেও এ রকম সাহায্য দেয়া হয়েছে। অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাঁদের জীবনযাত্রা কিছুটা সহজ করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫০৬ Time View