ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবিএইচ ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৯ শতাংশ

সাংবাদিক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ৯ মাসের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। এ সময়ে প্রতিষ্ঠানটি ৮০ কোটি ৭৬ লাখ টাকার বেশি কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের একই সময়ে অর্জিত প্রায় ৭৪ কোটি ৩৮ লাখ টাকার তুলনায় ৯ শতাংশ বেশি।

গত বছরের একই সময়ের প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৬৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩.৯৮ টাকা। গত ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৫২.০৩ টাকা, যা গত বছরের ৩১ ডিসেম্বর ছিল ৪৯.৫৫ টাকা।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, ‘২০২৬ সালের প্রথম ৯ মাসের আর্থিক ফল আমাদের পরিচালনগত দক্ষতা, দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা, বিচক্ষণ ঝুঁকি নিয়ন্ত্রণ এবং গ্রাহককেন্দ্রিক সেবার প্রতি আমাদের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।’

সংবাদ বিজ্ঞপ্তি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৫০৩ Time View