ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। সিসি ক্যামেরায় নজরদারি, তবুও রক্ষা পেল না কোটালীপাড়ার মাদক সম্রাট সজিব; ৩,৯৫০ পিস ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তার পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী আলফাডাঙ্গায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিকে সংবর্ধনা রিয়াদে এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে ‘বটতলী সমাজ কল্যাণ পরিষদ’-এর মতবিনিময় সভা ‎ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির মতবিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আশুলিয়ার জামগড়ায় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, এলাকাজুড়ে আতঙ্ক; অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঢাকা বিমানবন্দরে আগুন: উদ্ধার কাজে বিমান নৌ সেনাবাহিনী বিজিবি

সাংবাদিক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট।

পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ প্লাটুন সদস্য।

শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

এক ক্ষুদে বার্তায় বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তা করতে দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভাতে মোট ৩৬টি ইউনিট বিভিন্ন স্টেশন থেকে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। ঘটনাস্থলে বর্তমানে ২৫টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নেভাতে কাজ করছে।

এ ছাড়াও, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট ও বাংলাদেশ নৌবাহিনী।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে।

বিমানের এক জ্যেষ্ঠ ক্যাপ্টেন বলেন, পার্কিং স্ট্যান্ড ১৪-এর কাছে কার্গো কমপ্লেক্স এলাকায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক দল সক্রিয়ভাবে কাজ করছে। সব বিমান নিরাপদে আছে বলে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৩৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
১৩৩১ Time View