ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা থাইল্যান্ডকে হারিয়ে আসিয়ান কাপের প্রথম চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা ১১ দলীয় ঐক্যের জরুরি সভা, লংমার্চ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে’গুণী শিক্ষক ‘ সম্মাননা পেলেন নরসিংদীর নাজিম উদ্দিন মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী নতুন পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ ঢামেকের বাথরুমে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

থাইল্যান্ডকে হারিয়ে আসিয়ান কাপের প্রথম চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া

সাংবাদিক

ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী আসরের শিরোপা জিতেছে স্বাগতিক ইন্দোনেশিয়া। ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ১-১ গোলে সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়েও দুই দল একটি করে গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ২-২। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে। সেখানে থাইল্যান্ডকে ৪-২ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে ইন্দোনেশিয়া।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল স্বাগতিকেরা। প্রথমার্ধে তারা ৬০ শতাংশেরও বেশি সময় বল নিজেদের দখলে রাখে। তবে তিনটি শট নিয়েও জালের দেখা পায়নি ইন্দোনেশিয়া। অন্যদিকে থাইল্যান্ড নেয় মাত্র দুটি শট। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে অচলাবস্থা ভাঙে। ইন্দোনেশিয়ার ডিন জেমসের নেওয়া শট থাই এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকেরা। কিন্তু মাত্র তিন মিনিট পর সমতা ফেরায় থাইল্যান্ড। সেকসান রাত্রের পাস থেকে গোল করেন ইকলাস সানরন। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়।

অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটে কোনো গোল হয়নি। এরপর ১১১ মিনিটে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় থাইল্যান্ড। অ্যানের সহায়তায় পিরাডল চামরাসামি লক্ষ্যভেদ করলে স্কোর হয় ২-১। তবে ১১৫ মিনিটে ইন্দোনেশিয়ার এলকান বাগোত গোল করে ২-২ করে ফেলেন। এতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটের প্রথম দুই শটে গোল করে উভয় দল। পরের দুটি শটেও লক্ষ্যভেদ করে ইন্দোনেশিয়া। কিন্তু থাইল্যান্ডের তৃতীয় শট বারে লেগে ফিরে আসে, আর চতুর্থ শটটি রুখে দেন অদেরো। এতেই আসিয়ান কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয় ইন্দোনেশিয়া।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
৫০৬ Time View