ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাংবাদিক

দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনে দেশে ফেরার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র।

এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে। দেশটিতে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ মাসের শুরুতে হাসিনা নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য আবেদন করার পর থেকে সহিংসতাও বেড়েছে।

বাতিল হয়ে যাওয়া এসব কাগজপত্র চাওয়ার পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসে করে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় তার ফেরার জন্য সরকারের কাছে বিমানযাত্রার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

মুখপাত্র আরও বলেন, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। এখন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিক সাড়া দেননি। তবে রোববার এক বাংলাদেশি মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো সরকারি আলোচনাও হয়নি বলে জানান ওই মন্ত্রী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। গত বছরের নভেম্বরে ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৫৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
৫০২ Time View