ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজার চালান, নারীসহ গ্রেপ্তার ২ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারী দেশগুলোর তালিকা করেছে ইসরায়েল দিনভর ভোগান্তির পর সন্ধ্যায় এলএনজি সরবরাহ বেড়ে ১০৯ কোটি ঘনফুট অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়াল ব্রাজিল চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ, প্রতিবাদ জামায়াতের মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি, ১২ নির্দেশনা মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে ৩ প্রাণহানি, আহত অন্তত ২৫ মালয়েশিয়ার কাছে হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের সিংগাইরে রাতের আধারে গৃহবধূকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ

নওগাঁয় ডিবি`র মাদক বিরোধী অভিযান গ্রেফতার-৯

সাংবাদিক

মো: সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারী মাদক বিক্রেতাসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ।

এ সময় লীলা বাশফোর (৪৫) নামে এক নারীর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে মাদক ব্যবসা ও মাদক সেবন দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ সেপ্টেম্বর রাতে নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাত ৯টা থেকে টানা দুই ঘণ্টা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশের যৌথ দল অভিযান চালায়। অভিযানে নওগাঁর সুইপার কলোনি এলাকার লীলা বাশফোরের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক সেবন ও জনসাধারণের জন্য বিরক্তিকর পরিস্থিতি বা পাবলিক নুইসেন্স সৃষ্টির অভিযোগে আরও আটজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো:কালাম (৪৭), পিতা মৃত জব্বার সরদার, মহাদেবপুরের হরশি মধ্যপাড়া; মো. সুইট (৩২), পিতা মৃত জসিম উদ্দিন, গোমারদগ ব্রিজের মুখ, নওগাঁ সদর; শ্রী রতন (৪৭), পিতা মৃত শ্রী সুশিল দাস, মোস্তফাবাদ, দিনাজপুর সদর; মো. সালাউদ্দিন (২৩), পিতা মৃত লোকমান ব্যাপারী, ভোলা গজারিয়া বাজার, ভোলা সদর; মো. নাহিদ ইসলাম (৩৯), পিতা মো. সোলাইমান খন্দকার (খাঁজা), চক এনায়েত (মাস্টারপাড়া); মো. আরিফ হোসেন (৩০), পিতা মো. বাবলু হোসেন, হাট নওগাঁ, কালীতলা মন্দিরের পেছনে; মো. রিকো (৩৯), পিতা মো. আব্দুল করিম, পিরোজপুর উত্তরপাড়া, নওগাঁ সদর; এবং মো. জাফর আলী (৩৬), পিতা মৃত আব্দুল মজিদ, সান্তাহার পশ্চিমপাড়া, আদমদীঘি।

পুলিশ জানায়, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশের সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। গত এক মাসে এসব এলাকায় প্রায় ১০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৫০৪ Time View