ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ

সাংবাদিক

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া অনুযায়ী নতুন করে যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার, আর মৃত ও কর্তন করা ভোটার হিসেবে বাদ গেছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

রোববার (১০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ তালিকাটি প্রকাশ করেন। তিনি জানান, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জমা দেওয়া যাবে ২১ আগস্ট পর্যন্ত এবং এসব নিষ্পত্তির পর ৩১ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা।

সচিব বলেন, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার হতে পারবেন। নবীন ভোটারদের এক বছর অপেক্ষা না করানোর জন্য নতুন আইনে এই সুযোগ রাখা হয়েছে। তিনি বলেন, এ বছর আসলে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। গত ২ মার্চ একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট একটি তালিকা প্রকাশ করা হবে। ৩১ অক্টোবরের মধ্যে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তাদের একটি তালিকা প্রকাশ করা হবে।

খসড়া তালিকা ইতোমধ্যে সারাদেশের নির্বাচন অফিসে সাঁটিয়ে দেওয়া হয়েছে। ভোটাররা ১২ দিনের মধ্যে তথ্য যাচাই, ভুল সংশোধন, নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার আবেদন করতে পারবেন। সব প্রক্রিয়া শেষ করে ৩১ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
১১২০ Time View