ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিনশেষ বাংলাদেশের একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক গ্রেপ্তার সাত মাসে বিদেশে গেছেন ৪ লাখের বেশি বাংলাদেশি, রেমিট্যান্স ২৪.৭৫ বিলিয়ন ডলার নির্বাচনের আগে ইরানে হামলা নয়, ট্রাম্পের নতুন ঘোষণা রংপুরে ৪ খুন: একাধিক আলামতে মিলল মুগ্ধ-সিদ্ধার্থের ডিএনএ দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক ৩৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, বাসররাতেই বরের মৃত্যু এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তান প্রবাসী ভোটিংয়ে বাংলাদেশ মডেল অনুসরণের কথা ভাবছে নেপাল

নরসিংদীতে দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা সভা অনুষ্ঠিত

সাংবাদিক

 ​মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা করেছে নরসিংদী জেলা পুলিশ। ​শুক্রবার (০৯ অক্টোবর) নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক (বিপিএম-সেবা)। ​সভায় পূজা চলাকালীন জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপসমূহের নিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগাম পদক্ষেপ গ্রহণসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় একটি উৎসবমুখর ও সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ​পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, “শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে নরসিংদী জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর।

প্রতিটি মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।” ​সভায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি) এতে অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৫৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
৫২৬ Time View