ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শূণ্য হওয়া সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ইসির টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার নড়াইলে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির। তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির পাঁচ ধাপের ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিডে ইনিংস ঘোষণা বাংলাদেশের পুলিশ-বিএনপির পাহারায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন

নরসিংদীতে পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী সাখু গ্রেপ্তার

সাংবাদিক

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:- নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়া এলাকা থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী মোঃ শাখাওয়াত হোসেন সাখু (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত সাখু শহরের পূর্ব দত্তপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কলিমুল্লাহ এ তথ্য জানান। এসময় তিনি জানান, রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সাদেক এর নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বসত ঘর থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শাখাওয়াত হোসেন সাখুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ তিনটি মামলা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
৫০৪ Time View