নরসিংদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:- নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মনোহরদী উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও পৌরসভা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌরসভা যুবদলের নেতাকর্মীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ এর সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুর রহমান সরকার দোলন বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের মতো আমরা প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণ করব না।
জাতীয়তাবাদী যুবদল ৫ আগস্টের আগে আমার সঙ্গে সব আন্দোলন-সংগ্রামে উপস্থিত ছিল। আমরা প্রতিশোধের রাজনীতি করব না, আমরা ইনসাফের রাজনীতি করব।’ মাদকবিরোধী অবস্থানের ওপর গুরুত্বারোপ করে যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন‘ আজ থেকে কেউ কোনো মাদকের সঙ্গে জড়িত হবেন না এবং হতেও দেব না।’ আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি পৌর শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় পৌর যুবদলের সভাপতি আব্দুস সামাদ আকন্দ বকুল, সাধারণ সম্পাদক মামুন মিয়া,পৌর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শিপন ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























ঘন ঘন কাশি হচ্ছে? নিয়ন্ত্রণে কী করবেন