নাজিউর রহমান সরকারি কলেজে যুবশক্তির বৃক্ষ রোপণ ও চারা উপহার কর্মসূচি
ভোলা প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মাঝে সবুজের প্রতি ভালোবাসা তৈরি করতে ভোলার পরানগঞ্জ নাজিউর রহমান সরকারি কলেজে বৃক্ষ রোপণ ও চারা উপহার কর্মসূচি পালন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাজিউর রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় কলেজের শিক্ষার্থীদের মাঝে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিউর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রভাষক মো. জাকির হোসেন, সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমানসহ কলেজের শিক্ষকবৃন্দ। ‘আজকের চারা, আগামীর ছায়া’এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত কর্মসূচিটি পরিচালনা করেন প্রকল্প লিডার গাজী শাহাবুদ্দিন, কো-লিডার ইমাম হোসেন জিহাদ।
এতে সংগঠনের রুমা বেগম, শারমিন, হিজবুল্লাহ, জুম্মানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না,এটি মানুষের জন্য অক্সিজেন, ছায়া ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে তাদের বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষার দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের পক্ষ থেকে জানানো হয়, ‘আজকের চারা, আগামীর ছায়া’ প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক স্থানে বৃক্ষরোপণ এবং চারা উপহার কার্যক্রম অব্যাহত থাকবে।

























দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি