ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ: পরিবার পরিকল্পনা পরিদর্শীকা অনুপস্থিত, আয়াকে দিয়ে চলছে সেবা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত প্রবাসের মাটিতে ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রবাসীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীতে আবাদি জমি কেটে পুকুর খনন: এক লাখ টাকা জরিমানা হোমনায় মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড মহানবী(সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ।  সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের হোমনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার, ম্যাগজিন ও গুলি উদ্ধার কুমিল্লায় হামের সংক্রমণে বাড়ছে মৃত্যুর মিছিল

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাংবাদিক

আসন্ন পহেলা বৈশাখে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে এই বিশেষ প্রকল্পের ওপর আয়োজিত এক বৈঠকে তিনি সভাপতিত্ব করেন। বৈঠকে প্রধানমন্ত্রী আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনে মাঠপর্যায়ে এই কার্ড বিতরণের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি ভর্তুকি ও সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আধুনিক ডেটাবেইস ও কার্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বৈঠকে স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই কৃষক কার্ড প্রবর্তনের মাধ্যমে কৃষি খাতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং প্রকৃত কৃষকরা খুব সহজেই সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। পহেলা বৈশাখের উৎসবে এই কর্মসূচির উদ্বোধন দেশের কৃষি অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৪৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
৫৫১ Time View