ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত রাজধানীর ওয়ারী এলাকায় ৯৩ পিস ইয়াবা ও ৪৬ পুরিয়া হেরোইন’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩ পোশাক কারখানায় ঢুকে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা পাসপোর্ট সেবা ভিনদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবি জানিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি প্রদান চুল ঝরে পড়া রোধে নারকেল তেলে মেশান ২ উপাদান রায়পুরে আগুনে পুড়ল ১১ ঘর ও ৬ দোকান! দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টারের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

পোশাক কারখানায় ঢুকে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

সাংবাদিক

সাভারের আমিনবাজারে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ওই পুলিশ কর্মকর্তার ছেলেকেও মারধর করে গুরুতর আহত করা হয়েছে। শনিবার রাতে আমিনবাজারের বরদেশী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আলতাফ হোসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল ব্রাঞ্চে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে বরদেশী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পাশাপাশি নিজের পাঁচ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানা গড়ে সেখানে মিনি গার্মেন্টস পরিচালনা করতেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রোববার সকালে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে কারখানার পাশের ভাড়া বাসায় ফিরছিলেন এসআই আলতাফ হোসেন। পথে তিনি একটি ব্যক্তিগত গাড়িতে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। এ সময় তিনি বাধা দিলে ওই যুবকেরা তাকেও মারধর করেন।

একপর্যায়ে প্রাণ বাঁচাতে আলতাফ হোসেন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে নিজের কারখানায় ঢুকে পড়েন। পরে অভিযুক্ত ব্যক্তিরা আরও ১৫ থেকে ২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীরা কারখানায় ঢুকে মেশিনসহ বিভিন্ন আসবাব ও মালামাল ভাঙচুর করেন। এ সময় তারা আলতাফ হোসেন ও তার ছেলে মো. আরিফকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন।

পরে প্রতিবেশীরা বাবা-ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রকৃত কারণ ও হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, আমিনবাজার এলাকায় এক এসবি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
৫০৩ Time View