ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফের ভোটার স্থানান্তর কার্যক্রম চালু ইসির বারিধারায় ফুটপাতে যুবককে গাড়িচাপা, চালক কিশোর হলেও মামলায় আসামি অন্যজন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ ১৩ ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড ভাইরাল সেই বিউটি রাণী জেলার শ্রেষ্ঠ শিক্ষক চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ কবে জানালো আন্তঃশিক্ষা বোর্ড কিসের ডিসেম্বর, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী নজরুল-মাকছুদাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ, মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য

ফের ভোটার স্থানান্তর কার্যক্রম চালু ইসির

সাংবাদিক

নভেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় ফের এ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত দিয়েছে সংস্থাটি।

বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে এই তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য গত ২ সেপ্টেম্বর চিঠির মাধ্যমে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এতে আরও বলা হয়, মাঠপর্যায়ের কার্যালয়ে পূর্বের ন্যায় ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই করে ইস্যু ও নিষ্পত্তি করতে হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫০৩ Time View