ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

বকশীগঞ্জে সার গুদাম ও হিমাগারের দাবি এডভোকেট সোহেল রানার

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি সার গুদাম এবং একটি বীজ আলু হিমাগার স্থাপনের দাবিতে সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের কাছে লিখিত আবেদন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জামালপুর সমিতির বার্ষিক বনভোজনে এডভোকেট মো. সোহেল রানা আকন্দ এ দাবি উত্থাপন করেন।

আবেদনে বলা হয়, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে বর্তমান সরকার কৃষিখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভর্তুকি ও নানামুখী সহায়তা প্রদান করে যাচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কৃষি খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে।

বকশীগঞ্জ উপজেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী শ্রীবরদী, ইসলামপুর, দেওয়ানগঞ্জ এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারি উপজেলার মোট পাঁচটি অঞ্চলের প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। এসব এলাকায় আলু, ভুট্টা, ধান, ইক্ষু, গম ও বিভিন্ন সবজির ব্যাপক উৎপাদন হয়ে থাকে।

আবেদনে উল্লেখ করা হয়, প্রায় ১৫ লাখ মানুষের কৃষি উপকরণের চাহিদা মেটাতে কৃষকদের ৫০ থেকে ৯০ কিলোমিটার দূরে জামালপুর ও মেলানদহ উপজেলা থেকে বীজ ও সার সংগ্রহ করতে হয়। এতে একদিকে যেমন সময়মতো উপকরণ পাওয়া কঠিন হয়ে পড়ে, অন্যদিকে কৃষকদের উৎপাদন খরচও উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চলমান সার গুদাম পুনর্বাসন ও নতুন গুদাম নির্মাণ প্রকল্প এবং মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ প্রকল্পের আলোকে বকশীগঞ্জ উপজেলায় ২০০০ টন ধারণক্ষমতার একটি সার গুদাম এবং ১০০০ টন ধারণক্ষমতার একটি বীজ আলু হিমাগার স্থাপন জরুরি বলে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও মৌজায় ১৯৮৪-৮৬ সালে নির্মিত একটি সাব-জেলখানা ও হেলিপ্যাড দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। সরকারি এই পরিত্যক্ত সম্পদ কৃষি কাজে ব্যবহার করা গেলে পুরো অঞ্চলের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেওয়া হয়।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনী ইশতেহারে বকশীগঞ্জে সার গুদাম ও বীজ আলু হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার জন্যও আবেদনকারী অনুরোধ জানান।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
৭২২ Time View