ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

বড়াইগ্রামে শহীদ সানাউল্লাহ নূর বাবুর ১৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালন করা হলো শহীদ সানাউল্লাহ নূর বাবুর ১৫তম শাহাদৎ বার্ষিকী। ২০১০ সালের ৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌরসভার সাবেক মেয়র সানাউল্লাহ নূর বাবু প্রকাশ্যে দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা হন।

তাঁর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৮ অক্টোবর) বনপাড়া পৌরসভা প্রাঙ্গণে এক স্মরণসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা শহীদ সানাউল্লাহ নূর বাবুর আত্মত্যাগ ও আদর্শকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন জনগণের প্রিয় নেতা, যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। বক্তারা তাঁর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারজানা শারমিন পুতুল,
যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি;
সদস্য, বিএনপি মিডিয়া সেল;
সদস্য, মানবাধিকার কমিশন (বিএনপি);
এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন’স ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইসরি কমিটির সদস্য।

স্মরণসভায় সভাপতিত্ব করেন শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিণী মহুয়া নূর কচি।

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
৬০৭ Time View