বাংলাদেশ রিপাবলিক পার্টির নিবন্ধন আবেদন নির্বাচন কমিশনে দাখিল
ইয়াছির আরাফাত, কন্ট্রিবিউটিং রিপোর্টার ঢাকাঃ-
“সবার উপরে দেশ”এই মূলমন্ত্রকে ধারণ করে দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি।
রবিবার (২২ জুন) রাজধানীর নির্বাচন কমিশনের কাছে দলীয় নিবন্ধনের জন্য আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছে বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) দলটি।
এসময় দলের পক্ষ থেকে আবেদনপত্র জমা দেন দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান(অব.), সাধারণ সম্পাদক মেজর রাজিবুল হাসান (অব.), এবং যুগ্ম-সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ(অব.)।
আবেদনের সময় দলীয় প্রতিনিধিরা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।
এসময় দলটির সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান(অব.) বলেন, বিভিন্ন পেশাজীবী, তরুণ, প্রবাসী এবং সমাজের সচেতন নাগরিকদের সমন্বয়ে দলটি গঠিত হয়েছে। তাদের লক্ষ্য একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা। দলটি দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা মুক্ত, প্রকৃত গণতন্ত্রের ভিত্তিতে একটি স্থিতিশীল ও প্রগতিশীল রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করতে চায়।
নেতৃবৃন্দ জানান, গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ রিপাবলিক পার্টি একটি ভিশনধর্মী, ঐতিহাসিক ও জনমুখী রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করতে আগ্রহী।



























ফরিদগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করন