ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে দেড় লাখ রোহিঙ্গা: জাতিসংঘ

সাংবাদিক

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নির্যাতনের কারণে গত ১৮ মাসে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে প্রায় দেড় লাখ রোহিঙ্গা। শুক্রবার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ২০১৭ সালের রোহিঙ্গা আগমনের পর এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। নতুন শরণার্থীদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। জুন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে ১ লাখ ২১ হাজার রোহিঙ্গাকে শনাক্ত করা গেলেও অনেকে এখনও অনিবন্ধিত অবস্থায় ক্যাম্পে বসবাস করছেন।

বর্তমানে কক্সবাজারের মাত্র ২৪ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ১০ লাখ রোহিঙ্গার বসবাসে এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্পে পরিণত হয়েছে। ইউএনএইচসিআর বলছে, নতুন আগমনকারীদের জন্য খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও আশ্রয়ের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যমান মানবিক সহায়তা ব্যবস্থায় মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে।

দাতাগোষ্ঠীর অর্থসংকটে ক্যাম্পের গুরুত্বপূর্ণ সেবাগুলো ব্যাহত হচ্ছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে এবং ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তাও পুরোপুরি বন্ধ হতে পারে। এছাড়া, দুই লাখ ৩০ হাজার রোহিঙ্গা শিশুর শিক্ষাও বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

এই সংকটে হতাশা, নিরাপত্তাহীনতা ও ভবিষ্যৎ অনিশ্চয়তা বেড়েছে। অনেক রোহিঙ্গা সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ ভ্রমণের চেষ্টা করছে।

রাখাইন রাজ্যে শান্তি না ফিরলে রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
৭৭৭ Time View