ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

বাজারে সবচেয়ে দামি সবজি শিম, বেগুন ১৪০ টাকা

সাংবাদিক

কয়েক দিনের বৃষ্টির কারণে বাজারে সবজির দাম বেড়েছে। যার মধ্যে গোল বেগুনের কেজি ১৪০ টাকা। মৌসুম না শুরু না হওয়ায় বাজারে দামি সবজির তালিকায় রয়েছে শিম। যার প্রতি কেজি ২৪০ টাকা। এ ছাড়া, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকায় এবং বাকিগুলো ১০০ টাকার ঘরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বরবটি প্রতি ১০০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া, প্রতি কেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৭০ টাকায়, প্রতি কেজি টমেটো ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী নাজিম উদ্দিন। তিনি বলেন, আজ বাজারে এসে দেখছি সবজির দাম তুলনামূলক বেশি। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আজকের বাজারে দেখছি, বেশিরভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকা, কিছু কিছু সবজি ৬০ টাকাতেও বিক্রি হচ্ছে। তবে ৮০ থেকে ১০০ টাকার ঘরের সবজি সংখ্যাই বেশি। গত সপ্তাহ সবজির দাম বাড়তি ছিল, তার আগে সবজির দাম কম ছিল।

সবজির দামের বিষয়ে রামপুরার সবজি বিক্রেতা মুখলেসুর রহমান বলেন, বৃষ্টির কারণে সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইকারি বাজারের সরবরাহ কমেছে। এ কারণে সবজির দাম বাজারে কিছুটা বাড়তি যাচ্ছে। বৃষ্টি শেষে আবহাওয়া ভালো হলে আবার সবজির দাম কমে আসবে। আজকের বাজারে সবচেয়ে দামি সবজি হচ্ছে শিম, যার প্রতি কেজি ২৪০ টাকা। মূলত শিমের মৌসুম এখনো ভালোভাবে শুরু হয়নি, এ কারণে দাম বাড়তি যাচ্ছে। এ ছাড়া, বাজারে বেগুনের দামও বেশি। আজ বাজারে গোল বেগুন প্রতিকেজি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলো ৬০ থেকে ৮০ টাকায় এবং কিছু কিছু সবজি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:২১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৫৬৮ Time View